যারা Pen Drive এ নিজের ছবি দিতে চান তাদের জন্য








USB Flash Drive যা আমাদের দেশে Pen Drive নামেই বেশি পরিচিত সেটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা Device । File Sharing এ এর জুরি পাওয়া বেশ কষ্টকর। সবচেয়ে বেশি কাজে লাগে তাদের যাদের বাসায় Printer নেই।
আপনি একটা দোকানে Print করতে নিয়ে গেলেন এবং গিয়ে দেখলেন সেখানে কয়েকটি Pen Drive সংযুক্ত আছে। দোকানদার সহজেই আপনারটা চিনতে পারল। কারণ আপনার ছবি Icon হিসেবে Pen Drive এ দেয়া আছে!
এবার তাহলে শুরু করা যাক। এটা করার জন্য আপনার নিচের জিনিসগুলো অবশ্যই লাগবে।
প্রথমেই একটা পেন ড্রাইভ! সাইজ যাই হোক। ):
আপনার একটি ছবি। (অবশ্যই Icon Format )
এবং সেই সাথে নিচের Code
[Autorun]
Label=Solvetune
Icon=solvetune.ico

Icon বানানোর কাজটা আপনাকেই করতে হবে। অথবা আপনি অন্য যে কোন Icon Picture ব্যবহার করতে পারেন। Icon বানানোর জন্য এই  software  টি দেখতে পারেন।

সব কিছু Ready। এবার আপনার Pen Drive কম্পিউটারে ইনসার্ট করুন। My Computer থেকে Pen Drive এ যান। এবার রাইট ক্লিক করে Notepad চালু করে উপরের কোডটি কপি পেস্ট করুন। Label এ আপনার পেন ড্রাইভের নাম টাইপ করুন। Icon এ আপনার আইন ফাইলের নাম লিখুন। আপনার আইকন ফাইলের নাম যদি solvetune হয় তবে Icon এ লিখবেন solvetune.ico

এবার এটাকে Save as করুন autorun.inf নামে। Pen Drive বের করে আবার লাগিয়ে নিন। দেখুন কাজ হয়েছে কিনা।

নিচের সমস্যাগুলোই কাজ না হবার জন্য দায়ী-
  • ঠিক মত কপি পেস্ট না করা।
  • Icon Image না বানাতে পারা।
  • ঠিক যায়গায় এবং ঠিক Format এ Save না করা।
  • Icon File এর নাম ভুল লেখা।
  • এছাড়া আপনি যদি নতুন কোন সমস্যা তৈরী করেন!
আপনার সাফল্য কামনায়


Responses

0 Respones to "যারা Pen Drive এ নিজের ছবি দিতে চান তাদের জন্য "

Return to top of page Copyright © 2011 | AL AMIN ET Converted into Blogger Template by SEO Templates