যে ১০টি বিষয়ে গুগল কে জিজ্ঞাসা করবেন না



যে ১০টি বিষয়ে গুগল কে জিজ্ঞাসা করবেন না


১. আপনার স্বাস্থ্য সমস্যা সম্পর্কে।
© pixabay.com
কারনঃ 
ইন্টারনেটের অধিকাংশ স্বাস্থ্যসেবা বিষয়ক ওয়েবসাইট গুলি স্বাস্থ্য বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত হয় না এমনি এখান থেকে কোন চিকিৎসা নেওয়া হলে হিতের বিপরীত হওয়ার সম্ভবনা থাকে। তাই অসুস্থতা ভার্চুয়াল গুগল ডাক্তার কে না বলে একজন বাস্তব ডাক্তারের পরামর্শ নিন। 


২. কোন অপরাধ কর্মকান্ডের প্রক্রিয়া সম্পর্কে।
© AMC
কারনঃ 
হয়ত আপনি শখের বশে গুগল মামা কি জিজ্ঞাসা করবেন যে, “কি ভাবে বোমা তৈরি করতে হয়?” অথবা “কিভাবে মাদক দ্রব্য তৈরি করতে হয়?”। কিন্তু এই শখের গুগল সার্চ টি আপনার গলার কাটা হয় দাঁড়াবে। কারন প্রতিনিয়ত security and drug control services  থেকে এই সকল সার্চ কি-ওয়ার্ড এর উপর নজর রাখা হয় এমনকি সার্চকারীর আই পি এড্রেস ও সংরক্ষন করে রাখে পরবর্তী নজরদারীর জন্য। এখন দেখুন এই সকল বিষয়ে গুগল মামা কে বিরক্ত করবেন কি না!



৩. ক্যান্সার এর উপসর্গ সম্পর্কে।
© flickr.com
কারনঃ 
ক্যান্সারের উপসর্গ সম্পর্কে আপনি যত কম জানবেন তত ভালো। কারন এমন অনেক উপসর্গ আছে যে গুলো আপনার নিত্য দিনের সজ্ঞী এখন এই উপসর্গের ভীতি যদি আপনার মনে বাসা বাধে তাহলে আপনি স্বাভাবিক জীবনের থেকে দূরে সরে গেলেন। তার থেকে ভালো এই সম্পর্কে না জেনে একটা লম্বা ঘুম দিন আর পরবর্তী দিনের কাজের জন্য প্রস্তুতি নিন।


৪. ছারপোকা বা bedbug infestations সম্পর্কে।
© pexels.com

কারনঃ 
এটার বংশ বিস্তার সম্পর্কে বা কর্মকান্ড সম্পর্কে যদি আপনি একবার জানেন তাহলে রাতের ঘুম টা আর ভালো করে হবে না, কোন কিছু না থকলেও মনে হবে এই বুঝি কামড় দিলো। আরো বড় কথা মেসে হতে আপনার কোন আত্নীয় এসে থাকলে আপনি তাকে সঠিক ভাবে আপপায়ন নাও করতে পারেন। তার থকে ভালো না বিষয় টা না জানা থাক।


৫. ত্বকের রোগের উপসর্গ সম্পর্কে।
© pexels.com


কারনঃ
ত্বক সংক্রান্ত অনেক রোগ আছে এবং এদের উপসর্গ গুলি দখতে সত্তিই খারাপ হয়ে থাকে। যে কোন সার্চ এ আপনি অনেক বিদঘুটে ছবি দেখতে পারেন যার ফলে অনেক বিরক্তিকর অবস্থায় পড়তে পারেন তার থেকে এই উপসর্গ গুলো না দেখায় ভালো।


৬. ধুমপায়ীদের ফুসফুস সম্পর্কে।
© flickr.com

কারনঃ
আমাদের অধিকাংশ যে কোন প্রকার ধুমপানের সাথে জড়িতে আছি। যারা অতিরিক্তমাত্রায় ধুমপান করে থাকেন তাদের ফুসফুস দেখতে খুবই বিদঘুটে আর বিরক্তিকর হয়ে থাকে। তবে যদি কেউ ধুমপান থেকে দূরে থাকতে চান তাহলে এই ধরনের সার্চ আপনার ভীতি ও অনুপ্রেরণা হবে।


৭. বিপদজন প্রাণি সম্পর্কে।
© pixabay.com

কারনঃ
পৃথিবীতে অনেক বিপদজন ও ভয়ঙ্কর প্রাণি আছে। তবে এটা অতি মাত্রায় সত্য কথা সেই তালিকার অনেক গুলি আপনার খুব নিকটে বা পছন্দের জায়গাতে থাকতে পারে। এই সম্পর্কে যদি আপনি জানার জন্য সার্চ দেন তাহলে এমন অনেক তথ্য পাবেন যা আপনার স্বাধীন ভ্রমণ কে ব্যহত করবে, আশা করি সেটা আপনি চাইবেন না।


৮. আপনার নাম সম্পর্কে।
© pixabay.com

কারনঃ
আমরা অনেকই কোতুহল বশতঃ নিজের নাম সম্পর্কে বিভিন্ন তথ্য দেখার জন্য সার্চ দিই। এখন আমরা নিশ্চয় চাইবো না যে আমাদের কোন আপত্তিকর ছবি বা ঘটনা আমাদের সামনে বা আমার বন্ধুর সামনে চলে আসুক যা দেখে আমাদের হোঁচট খেতে হয়। আর এই সকল ডাটা আপনি চাইলে মুছতে পারবেন না। তখন যে কোন অপ্রিতিকর ঘটনা আপনার সাথে ঘটতে পারে তার থেকে এটা এড়িয়ে চলুন।


৯. ব্ল্যাকহেড অপসারন সম্পর্কে।
© flickr.com

কারনঃ 
ব্ল্যাকহেড সম্পর্কে আপনি জানতে চাইলে এমন কিছু তথ্য বা ছবি দখতে পাবেন যা আপনার জন্য মটেও শুভকর হবে না। কারনে এই ব্ল্যাকহেড আপনি চাইলেও অপসরান করতে পারবেন না। বরং অপসারনের পরামর্শ গুলো ফলো করে আপনার ব্ল্যাকহেড এর পরিমাণ বাড়তে পারে এবং স্বাভাবিক জীবন ব্যহত হতে কতক্ষন তার থেকে ভালো কোন ডাক্তারের স্বরনাপন্ন হোন।



১০. বাচ্চা প্রসাব সম্পর্কে।
© pexels.com

কারনঃ আমরা অনেক মুভি না নটকে দেখি যে খুব সহজেই বাচ্চা প্রসাব হচ্ছে। এটা যত টা সহজ দেখায় তত টা সহজ বিষয় নয়, বাস্তবতা অনেক কঠিন। এই প্রক্রিয়া সার্চ করলে অনেক ধরনের তথ্য, ছবি বা ভিডিও আসতে পারে যা দুর্বল মহিলারা দেখার পরে বাচ্চা নিতে অনাগ্রহ প্রকাশ করতে পারে। তার থেকে বরং এর থেকে দূরে থাকুন।



















[Read More...]


করে দেখ! কি? কেন? কিভাবে?



      খুব সহজে বিজ্ঞানের বিভিন্ন সূত্র, বস্তুর বৈশিষ্ট্য ইত্যাদি পরীক্ষা করে দেখা সম্ভব। আশপাশের ফেলনা জিনিস দিয়েই সেটি করা যায়।দরকার একটু সদিচ্ছা ওউদ্যোগ। তোমার প্রচেষ্টা সফলহোক।

ভারী গ্যাস
একটা গ্লাসে কিছু খাওয়ার সোডার মধ্যে একটু ভিনেগার (কিংবা লেবুর রস) ঢেলেদিলেই দেখবে সেখানে ফেনা হয়ে অনেক কাণ্ড হতে থাকবে—আসলেতখন সোডা থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস বের হয়েআসছে। এই গ্যাসটা বাতাস থেকে ভারী। তাই পানির মতো সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় ঢালা যায়। একটা মোমবাতি জ্বালিয়ে তার ওপর গ্লাস থেকে কার্বন ডাই-অক্সাইড গ্যাসটা ঢেলেদাও, দেখবে মোমবাতিটি টুপ করে নিভেযাবে।

ডান চোখ বাঁ চোখ
তোমরা নিশ্চয়ই লক্ষকরেছ যে বেশির ভাগ মানুষ ডান হাতে কাজ করে এবংঅল্প কিছু মানুষ রয়েছে, যারা বাঁ হাতে কাজ করে। আমাদের চোখেরও সে রকম ব্যাপার আছে। আমাদের কেউ কেউ ডান চোখের মানুষ,কেউ কেউ বাঁ চোখের মানুষ।
তুমি কি ডান চোখের মানুষ, না বাঁ চোখের মানুষ? বের করা খুব সোজা, অনেক দূরে কোনো একটা জিনিস আঙুল দিয়ে দেখাও। এবার একটা চোখ বন্ধ করো, তোমার আঙুলটি কি জিনিস থেকে সরে গেল? যদি সরে গিয়েথাকে, তা হলে যে চোখ বন্ধ করেছ, তুমি সেই চোখের মানুষ! যদি না সরে থাকে, তাহলে অন্যচোখ বন্ধ করো, এবার জিনিসটা নিশ্চয়ই সরে যাবে, আর তুমি সেই চোখের মানুষ!
সূত্র:
বিজ্ঞানের একশ মজার খেলা
লেখক: মুহম্মদ জাফর ইকবাল
[Read More...]


শিগগিরই আসছে নমনীয় স্মার্টফোন





স্মার্টফোনে কাচের ডিসপ্লের পরিবর্তে নমনীয় প্লাস্টিকের তৈরি ডিসপ্লে ব্যবহূত হবে। ফলে সহজেই ভাঁজ করা যাবে স্মার্টফোন। শিগগিরই এ ধরনের নমনীয় প্রযুক্তির ডিসপ্লেযুক্ত স্মার্টফোন বাজারে আনবে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান স্যামসাং। এক খবরে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে, হালকা-পাতলা ও নমনীয় স্মার্টফোন তৈরির পরিকল্পনায় অনেক দূর এগিয়েছে স্যামসাং।

স্যামসাংয়ের তৈরি নমনীয় প্রযুক্তির ডিসপ্লের সঙ্গে যুক্ত হবে অর্গানিক এলইডি বা ওএলইডি প্রযুক্তি। উল্লেখ্য, বর্তমানে ওএলইডি প্রযুক্তি টেলিভিশন ও স্মার্টফোনে ব্যবহার করছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিশ্লেষকেরা জানিয়েছেন, অত্যন্ত পাতলা ওএলইডি ডিসপ্লে বিভিন্ন উপাদানের সঙ্গে যুক্ত করা সম্ভব। এর মধ্যে একটি হচ্ছে নমনীয় প্লাস্টিক। নমনীয় প্লাস্টিক ব্যবহার করলে স্মার্টফোন হবে টেকসই এবং ভাঁজ করা যাবে। অন্যান্য প্রতিষ্ঠানের আগে নমনীয় স্মার্টফোন বাজারে এনে পণ্যের তালিকায় নতুনত্ব যোগ করতে চাইছে স্মার্টফোন বাজারের শীর্ষ প্রতিষ্ঠানটি।
স্যামসাং ছাড়াও নকিয়া, এসার, এলজি নমনীয় প্রযুক্তির স্মার্টফোন তৈরির আগ্রহ দেখিয়েছে।
[Read More...]


স্মার্টফোন বাজারের সাতে নকিয়া!





নকিয়া ব্র্যান্ডের মুঠোফোন বিক্রি কমে গেছে। বাজার দখলের হিসেবেও নকিয়ার অবস্থানের অবনতি ঘটেছে। তিন থেকে নকিয়া এখন সাতে। বছরের তৃতীয় প্রান্তিক অর্থাত্ জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসের মুঠোফোন বিক্রির হিসাবে তৃতীয় অবস্থান থেকে সাতে নেমে এসেছে নকিয়া। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এক খবরে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী বিক্রীত ১৬ কোটি ৯৩ লাখ স্মার্টফোনের মধ্যে নকিয়া বিক্রি করেছে ৭২ লাখ ইউনিট। ফলে এ সময় প্রতিষ্ঠানটির বাজার দখল ছিল ৪ দশমিক ৩ শতাংশ। বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী ৩ শতাংশ মুঠোফোন বিক্রি কমেছে। বিপরীতে স্মার্টফোন বিক্রি ৪৭ শতাংশ বেড়েছে।
স্মার্টফোনের বাজারে বর্তমানে শীর্ষে রয়েছে স্যামসাং ও অ্যাপল। এ বাজারে দুই প্রতিষ্ঠানের বাজার দখলের পরিমাণ ৪৬ দশমিক ৫ শতাংশ। এর মধ্যে স্যামসাংয়ের বাজার দখল ছিল ৩২ দশমিক ৫ শতাংশ। তৃতীয় অবস্থানে রয়েছে ব্ল্যাকবেরি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিসার্চ ইন মোশন। চতুর্থ অবস্থানে রয়েছে তাইওয়ানের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্টিফেন ইলোপ আশা করছেন, উইন্ডোজনির্ভর নতুন লুমিয়া সিরিজের স্মার্টফোন বাজারে আনার মাধ্যমে স্মার্টফোনের বাজারে ঘুরে দাঁড়াবে নকিয়া।


সূত্রঃ প্রথম আলো
[Read More...]


নমনীয় বৈদ্যুতিক চামড়া !!!!



যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের এমসি১০ নামের একটি প্রতিষ্ঠান এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা সম্প্রতি একধরনের স্ট্রেচেবল অর্থাৎ প্রসারণযোগ্য নমনীয় বৈদ্যুতিক চামড়া তৈরি করেছেন। নতুন আবিষ্কৃত এই বৈদ্যুতিক চামড়া সহজেই কোনো ব্যক্তির ত্বকে ট্যাটুর মতো করে প্রয়োগ করা সম্ভব। পলিমার খণ্ডটির চূড়ান্ত লক্ষ্য হচ্ছে, এটি রোগীর শরীরের বাইরে ও ভেতরে সব দিকের প্রয়োজনীয় লক্ষণসমূহ পরীক্ষা করতে পারবে।
বিজ্ঞানীরা মনে করছেন, পলিমার স্তর, মাইক্রোচিপ, এলইডি, তারবিহীন প্রযুক্তি এবং সৌরকোষের মাধ্যমে প্রসারণযোগ্য এই বৈদ্যুতিক চামড়া মেডিকেল ডায়াগনস্টিকের ক্ষেত্রে একটি বিরাট বিপ্লব ঘটাতে পারে।
এমসি১০-এর তৈরি এই বৈদ্যুতিক চামড়াটি এতই নমনীয় যে এটি সহজেই বাঁকানো এবং প্রসারিত করা যায়। এর আগে চিকিৎসাকাজে ব্যবহারের জন্য যে বৈদ্যুতিক চামড়া তৈরি হয়েছিল, সেগুলো শুধু বাঁকানো যেত, কিন্তু প্রসারিত করা যেত না। এমসি১০-এর লক্ষ্য হলো, তারা স্পোর্টসওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ‘রিবক’-এর সঙ্গে যৌথভাবে এ বৈদ্যুতিক চামড়া বাজারে ছাড়বে।
মজার ব্যাপার হলো, বৈদ্যুতিক চামড়াটি ওয়্যারলেস বা তারবিহীন প্রযুক্তিতে রোগীর বিভিন্ন স্বাস্থ্যতথ্য, যেমন—হূৎস্পন্দন, শ্বাস-প্রশ্বাস, হাইড্রেশন, তাপমাত্রা ইত্যাদির পুরো তথ্য পাঠিয়ে দেবে কাছের স্মার্টফোনটিতে। নমনীয় এই বৈদ্যুতিক চামড়া ছাড়াও বিজ্ঞানীরা প্রসারণযোগ্য একটি বেলুন ক্যাথেটার তৈরির চেষ্টা করছেন। এই বেলুন ক্যাথেটার ব্যবহার করে হাই রেজ্যুলেশন ম্যাপিংয়ের মাধ্যমে সহজেই হূৎপিণ্ডের ক্ষতিগ্রস্ত বা সমস্যাযুক্ত টিস্যু শনাক্ত করা সম্ভব হবে। —ইয়াহু নিউজ অবলম্বনে

           ══════════════════ ╬ ═════════════════

পোষ্টটি লিখেছেন STJ- আল আমিন TM

 ই-মেইলঃ-  alaminjpi@gmail.com
ফেসবুকঃ-   Al Amin ET
ব্লগঃ-        আল আমিন ET.কম






"ভাল লাগলে কমেন্ট করবেন তাহলে আগ্রহ বাড়বে সাথে অনেক না জানা পোষ্ট পাবেন"
"ভাই গ্রাম এলাকা হতে লিখছি তো বুঝেনই ভুলতো হবেই আর ভুল হলে মাফ করবেন"
[Read More...]


আইপ্যাড মিনি আসছে ১৭ অক্টোবর!




১২ সেপ্টেম্বর আইফোন ৫ বাজারে আনার ঘোষণা দেওয়ার পর ১৭ অক্টোবরে আইপ্যাড মিনির ঘোষণা দিয়ে চমকে দিতে পারে অ্যাপল। সম্প্রতি নাম প্রকাশ না করার শর্তে অ্যাপলের এক বিনিয়োগকারী এ তথ্য জানিয়েছেন। খবর সিএনএন-এর।
অ্যাপলের কোনো পণ্যের গুজবের বিষয়ে আগেভাগে কোনো তথ্য জানায় না অ্যাপল কর্তৃপক্ষ। তবে অ্যাপলের অন্যতম একজন বিনিয়োগকারীর সূত্র উল্লেখ করে সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ১৭ অক্টোবরে আইপ্যাড মিনির ঘোষণা আসতে পারে। সূত্র মতে, নতুন আইপ্যাড মিনির আকার হতে পারে ৭.৮৫ ইঞ্চি। ১৭ অক্টোবরের আইপ্যাড মিনির ঘোষণা দেওয়ার অনুষ্ঠানের জন্য ১০ অক্টোবর থেকে নির্দিষ্ট অতিথিদের কাছে আমন্ত্রণ পাঠাতে শুরু করবে অ্যাপল।
উল্লেখ্য, এর আগে অল থিংস ডিজিটাল নামের একটি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ১৭ অক্টোবর আইপ্যাড মিনি বাজারে আসছে বলে এক প্রতিবেদনে জানিয়েছিল, বর্তমানে আইপ্যাড মিনি উত্পাদন পর্যায়ে রয়েছে। এছাড়া অক্টোবরে আইপ্যাড মিনি বাজারে ছাড়ার ঘোষণা দিতে পারেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক।
ওয়েবসাইটটি আরও জানিয়েছিল, ৭ ইঞ্চি মাপের রেটিনা ডিসপ্লের এ পণ্যটিতে বর্তমানে বাজারে থাকা আইপ্যাডের সব বৈশিষ্ট্য থাকবে। এর সঙ্গে যুক্ত হতে পারে দ্রুতগতির প্রসেসর ও এইচডি ক্যামেরা সুবিধা। বর্তমানে ৯.৭ ইঞ্চি মাপের আইপ্যাডের মতোই রেজুলেশন হবে আইপ্যাড মিনির। দাম হতে পারে ২৫০ ডলার।
এদিকে আইপ্যাড মিনি বাজারে আসা প্রসঙ্গে প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, বাজারে আমাজন কিন্ডল ফায়ার, গুগল নেক্সাস ৭, স্যামসাং গ্যালাক্সি ও উইন্ডোজ ৮ ট্যাবলেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ছোট আকারের আইপ্যাড বাজারে আনছে অ্যাপল।



           ══════════════════ ╬ ═════════════════

পোষ্টটি লিখেছেন STJ- আল আমিন TM

 ই-মেইলঃ-  alaminjpi@gmail.com
ফেসবুকঃ-   Al Amin ET
ব্লগঃ-        আল আমিন ET.কম






"ভাল লাগলে কমেন্ট করবেন তাহলে আগ্রহ বাড়বে সাথে অনেক না জানা পোষ্ট পাবেন"
"ভাই গ্রাম এলাকা হতে লিখছি তো বুঝেনই ভুলতো হবেই আর ভুল হলে মাফ করবেন"
[Read More...]


পৃথিবীর সবচাইতে ব্যয়বহুল ১০ টি মিলিটারী যুদ্ধ বিমান part-2



আমরা বিভিন্ন গেমসে এবং মুভিতে সব এক্সট্রা অর্ডিনারি যুদ্ধাবিমান দেখে অবাক হই। একটা আরেকটার চাইতে জোসস॥ কাজেও পারদর্শী। আমি যতই দেখি ততই ভাল্লাগে। তাই আজ যুদ্ধাবিমান সম্বন্ধে কিছু ইন্টেরেস্টিং ইনফরমেশান পেয়ে ভাবলাম টিউনার বন্ধুদের সাথে শেয়ার করি। আজ তার 2nd part....

 

 

VH-৭১ Kestrel :  $২৪১ মিলিয়ন


 

এই হাইটেক হেলিকপ্টার প্রজেক্ট ইতোমধ্যে President's aging chopper fleet এর স্থলাভিষিক্ত হয়েছে। অর্থাৎ এটি বারাক ওবামার অফিস থেকে বাড়ী ফেরার যান হতে চলেছে। তবে গত 22 জুলাই এই বাজেট $৪৮৫ মিলিয়নে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।

পি - ৮ এ Poseidon : $২৯০ মিলিয়ন


 

এর ৭৮৭ জেট এর মিলিটারি ভার্সনটি নভি কে ব্যবহার করতে দেয়া হবে যা ব্যবহার হবে মূলত সাবমেরিন ওয়ারফেয়্যার এবং ইন্টেলিজেন্স গ্যাদারিং এর জন্যে। তবে পুরোপুরি সার্ভিস শুরু করতে এটি ২০১৩ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে ডেভেলপাররা বলছেন।

C17A গ্লোবমাষ্টার III : $৩২৮ মিলিয়ন


 

এয়ারফোর্সের মিলিটারি ট্রান্সপোর্ট প্লেনটি মূলত যুদ্ধক্ষেত্রে মেডিকেল সার্ভিস দিয়ে থাকে এবং এয়ারড্রপ মিশনের সাথে যুক্ত। বর্তমানে ১৯০টি C17A গ্লোবমাষ্টার III সার্ভিসে রানিং অবস্থায় আছে। ১৯৯৩ সন থেকে নিরলস ভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে।  ১০২ জন প্যারাট্রুপার একসাথে ডাইভ দিয়ে থাকে এই বিমান থেকে। ইরাক এবং আফগান যুদ্ধেও ব্যবহার করা হয়েছে এই বিমান।

F-22 Raptor : $৩৫০ মিলিয়ন


 

বিশ্বের সবচাইতে বেষ্ট কমব্যাট প্লেন হিসেবে বিবেচনা করা হয় এই এফ - ২২ রাপ্টারকে। এর মানুফ্যাকচারিং ডিজাইনার হচ্ছেন Lockheed Martin। শত্রু পক্ষের নিক্ষেপ করা ক্রুজ মিসাইল কে শুট ডাউন করার মত ভয়াবহ কাজ ছাড়াও আছে সুপারসনিক স্পীড। বর্তমানে সিনেট বড় ডিবেট চলছে যে এর আরো সাতটি বানানো হবে কি না তা নিয়ে। যার টেটাল খরচ পরবে $১.৬৭ বিলিয়ন এবং এই প্রোজেক্টে কাজ করবে ২৫০০০ এর ও বেশী আমেরিকান।

B-2 Spirit : $২.৪ বিলিয়ন


 

আপনারা হয়ত আমার কথা বিশ্বাস করবেন না, তারপরেও পরেও বলি। ছোটবেলায় আমার এটি পছন্দের গেমস ছিল "Aero fighter 2"। জানিনা আপনাদের কেউ খেলেছেন কিনা। খেলে থাকলে নিশ্চই মনে করতে পারবেন যে এ্যারো ফাইটারের একটি বস ছিল হুবুহু এই বি - ২ স্পিরিট। আমি নিজেও প্রথমে দেখে অবাক হয়েছি। এটি বোমারু বিমান যার বর্তমানে ২০টি ইউএস আর্মির সার্ভিসে আছে। ইনফ্রারেড, এ্যাকুইস্টেক এবং ইলেক্ট্রোম্যাগনেটিক রাডার ভিসিউয়াল সিগন্যালেও একে খুজে পাওয়া সম্ভব হয়নি। আফগান এবং ইরাক যুদ্ধে সমানে বোমা ফেলা হয় এই বিমান দিয়ে।

 পৃথিবীর সবচাইতে ব্যয়বহুল ১০ টি মিলিটারী যুদ্ধ বিমান part-1

 

           ══════════════════ ╬ ═════════════════

পোষ্টটি লিখেছেন STJ- আল আমিন TM

 ই-মেইলঃ-  alaminjpi@gmail.com
ফেসবুকঃ-   Al Amin ET
ব্লগঃ-        আল আমিন ET.কম






"ভাল লাগলে কমেন্ট করবেন তাহলে আগ্রহ বাড়বে সাথে অনেক না জানা পোষ্ট পাবেন"
"ভাই গ্রাম এলাকা হতে লিখছি তো বুঝেনই ভুলতো হবেই আর ভুল হলে মাফ করবেন"
[Read More...]


পৃথিবীর সবচাইতে ব্যয়বহুল ১০ টি মিলিটারী যুদ্ধ বিমান part-1



 

পৃথিবীর সবচাইতে ব্যয়বহুল ১০ টি মিলিটারী যুদ্ধ বিমান

আমরা বিভিন্ন গেমসে এবং মুভতে সব এক্সট্রা অর্ডিনারি যুদ্ধাবিমান দেখে অবাক হই। একটা আরেকটার চাইতে জোসস॥ কাজেও পারদর্শী। আমি যতই দেখি ততই ভাল্লাগে। তাই আজ যুদ্ধাবিমান সম্বন্ধে কিছু ইন্টেরেস্টিং ইনফরমেশান পেয়ে ভাবলাম টিউনার বন্ধুদের সাথে শেয়ার করি।

এফ/এ - ১৮ হর্নেট : $৯৪ মিলিয়ন

 

ইউএস আর্মির সর্বপ্রথম স্ট্রাইক ফাইটার বিমান। টুইন ইজ্ঞেনর এই যুদ্ধ বিমানটি সার্ভিস শুরু করে ১৯৮০ সনে। গ্রাউন্ড এবং এ্যারিয়াল উভং টার্গেটে এ্যাটাক করতে সক্ষম। বর্তমানে এটি ইউএস আর্মি ছাড়াও কানাডা, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, কুয়েত, মালয়েশিয়া, স্পেন এবং সুইজারল্যান্ড আর্মিতে ও সার্ভ করে যাচ্ছে।

EA-১৮G Growler: $102 মিলিয়ন

 

এটি মূলত এফ/এ - ১৮ হর্নেট ফাইটারের একটি লাইট আর্ম ভার্সন যা ইলেকট্রনিক ওয়ারফেয়ার এর জন্যে ডেভলাপ করা (মূলত এখন NAVY তে সার্ভ করে যাচ্ছে)। এটি এ্যান্টি এ্যায়ারক্রাফ্ট রাডার অবজেক্ট কে খুজে বের করে এবং শত্রু পক্ষের কমিউনিকেশান সিস্টেমে নিজের পাঠানো সিগন্যালের মাধ্যমে পুরো জ্যাম করে দিতে সক্ষম।

V-22 অস্প্রে : $118 মিলিয়ন

 

২০০৭ সনের ইরাক যুদ্ধে প্রথম ব্যবহার করা হয়। টিল্ট রোটরের এই যুদ্ধাবিমান হেলিকপ্টাররে মত উঠা নামা করলেও এটি একটি ফিক্সড উইং প্লেনের চাইতে দ্রুত উড়ে থাকে। ভয়াবহ এই বিমানের ইতিহাস আরেকটু ঘাটলেই যানতে পারবেন এর ধ্বংসযজ্ঞের আরো তথ্য।

এফ-৩৫ লাইটিং  II : $১২২ মিলিয়ন


 

ইউএস মিলিটারির এ যাবৎ কালের সবচেয়ে বড় ডিল সই হয় এই সুপারসনিক ফাইটারের প্রজেক্ট শুরু হওয়ার কালে ২০০১ সনে। যদিও বর্তমানে এক্সপার্টরা মনে করছেন এই বিমান তাদের আশা পূরণ করতে পারেনি। তাদের মতে এটি খুবই লাইট এবং আন্ডারআর্মড। ২০০৭ এবং ২০০৮ সনে কম্পিউটার হ্যাকার দ্বারা ৭.৫ মিলিয়ন কোডের তথ্য পাচার কালীন সময়ে এই বিমানের তথ্যও পাচার হয়েছে বলে মনে করেন অনেকে। তাই কোন শত্রু পক্ষের স্কোয়াডে এই বিমানের দেখতে পেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

E 2D - এ্যাডভান্সড হকআই : $২৩২ মিলিয়ন

 

এর পাওয়ারফুল এবং এ্যাডভান্সড রাডার সিস্টেম এর টেরিটরির ৩০০% এলাকা আরো বেশি কভার করবে। এটি এখনও আন্ডার ডেভেলাপমেন্ট অবস্থায় আছে। যদিও এর দুটি টেস্ট ভার্সন নেভি কে সাপ্লাই করা হয়েছে। এবং তারা ও এতে পজিটিভ ফিডব্যাক দিয়েছে।

আজ এই এখানেই শেষ করলাম 2nd post এ দাওয়াত রইলো...

 পৃথিবীর সবচাইতে ব্যয়বহুল ১০ টি মিলিটারী যুদ্ধ বিমান part-2

           ══════════════════ ╬ ═════════════════

পোষ্টটি লিখেছেন STJ- আল আমিন TM

 ই-মেইলঃ-  alaminjpi@gmail.com
ফেসবুকঃ-   Al Amin ET
ব্লগঃ-        আল আমিন ET.কম






"ভাল লাগলে কমেন্ট করবেন তাহলে আগ্রহ বাড়বে সাথে অনেক না জানা পোষ্ট পাবেন"
"ভাই গ্রাম এলাকা হতে লিখছি তো বুঝেনই ভুলতো হবেই আর ভুল হলে মাফ করবেন"
[Read More...]


আগষ্ট মাসের শীর্ষস্থানীয় বেশ কিছু নতুন পণ্য part-2



আগষ্ট মাসের শীর্ষস্থানীয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ভিত্তিক কোম্পানী গুলো ও তাদের বেশ কিছু নতুন পণ্য part-9

এসেছে সাড়ে পাঁচ ইঞ্চি গ্যালাক্সি নোট!

স্মার্টফোন বাজারের শীর্ষ প্রতিষ্ঠান স্যামসাং তাদের গ্যালাক্সি নোট সিরিজে নতুন একটি স্মার্টফোন যোগ করেছে। বার্লিনে বিগত আগস্ট মাসের ২৯ তারিখে এক অনুষ্ঠানে এ স্মার্টফোনটি বাজারে আনার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
যুক্তরাষ্ট্রের আদালতে `পেটেন্ট’ নিয়ে স্যামসাং ও অ্যাপলের মধ্যে মামলা চলছে। এ মামলার শুনানির সময়ে দুটি প্রতিষ্ঠানকেই তাদের বেশ কিছু পণ্যের তথ্য আগাম প্রকাশ করতে হয়েছে। ৩ আগস্ট শুক্রবার স্যামসাংয়ের এক মুখপাত্র জানিয়েছিলেন, `২৯ আগস্ট বার্লিনে স্যামসাং মোবাইল কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে নতুন গ্যালাক্সি নোটের ঘোষণা দেওয়ার পরিকল্পনা করছি।’
ইউরোপের বৃহত্তম কনজুমার ইলেকট্রনিক ট্রেড ফেয়ার `আইএফএ’ শুরু হওয়ার দুদিন আগেই নতুন এ স্মার্টফোনটির ঘোষণা আসবে স্যামসাংয়ের কাছ থেকে।
এদিকে দক্ষিণ কোরিয়ার সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুসারে, স্যামসাংয়ের গ্যালাক্সি নোটের নতুন সংস্করণটিকে বলা হতে পারে `গ্যালাক্সি নোট ২’। ৫.৫ ইঞ্চি মাপের স্মার্টফোনটির ডিসপে্ল সহজে দাগ পড়বে না বা ভাঙবে না। এতে উন্নত ক্যামেরা ও দ্রুতগতির প্রসেসর থাকবে, যা অ্যাপলের নতুন স্মার্টফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হবে।
বিভিন্ন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে, অ্যাপলের নতুন আইফোন এই সেপ্টেম্বরের প্রথমদিকেই বাজারে আসার সম্ভাবনা রয়েছে। অ্যাপলের নতুন স্মার্টফোন বাজারে আসার আগেই স্মার্টফোন বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে নতুন গ্যালাক্সি নোট বাজারে আনছে স্যামসাং। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসে অ্যাপলের স্মার্টফোনের দ্বিগুণ স্মার্টফোন বিক্রি করেছে স্যামসাং!

নকিয়ার উইন্ডোজ ৮ নির্ভর নতুন স্মার্টফোন এই সেপ্টেম্বরে :

স্মার্টফোন বাজারে আনার সময় হিসেবে অধিকাংশ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানই যেন বেছে বেছে চলতি বছরের সেপ্টেম্বর মাসটিকেই ঠিক করে রেখেছে। ফিনল্যান্ডের মোবাইল ফোন নির্মাতা নকিয়াও তাদের উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমনির্ভর নতুন সিরিজের একটি স্মার্টফোন এ মাসেই বাজারে আনছে।
২০০৭ সালে অ্যাপলের আইফোন বাজারে আসার পর থেকে স্মার্টফোনের বাজারে ৯০ শতাংশ দখল খুইয়েছে নকিয়া। স্মার্টফোন বাজারে নিজেদের অবস্থান পুনরুদ্ধার করতে ২০১১ সালে নিজস্ব সিমবিয়ান অপারেটিং ছেড়ে মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যোগ দিয়েছে নকিয়া।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক বা এপ্রিল থেকে জুন মাসে ‘লুমিয়া ৯০০’ ব্র্যান্ডের ৪০ লাখ স্মার্টফোন বিক্রি করেছে নকিয়া। একই সময়ে অ্যাপল বিক্রি করেছে সাড়ে তিন কোটিরও বেশি আইফোন। আর স্যামসাং বিক্রি করেছে অ্যাপলেরও দ্বিগুণ।

মোবাইলের আট কোর-বিশিষ্ট জিপিইউ :

মোবাইল চিপ নির্মাতা আর্ম নিয়ে এসেছে আট কোরের দ্বিতীয় প্রজন্মের গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) ডিজাইন। এর ফলে স্মার্টফোন এবং ট্যাবলেটগুলো আরও গ্রাফিক্স-ইন্টেনসিভ ভিডিও গেম এবং ছবি এডিট করার অ্যাপসগুলো দ্রুত কাজ করবে। নতুন এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আগামী বছরের সেপ্টেম্বরে প্রথম পণ্যটি বাজারে পাওয়া যাবে বলে জানা গেছে। এর আগে আর্মের তৈরির কোয়াড-কোর মালি ৪০০ জিপিইউ ব্যবহার করা হয়েছিল স্যামসাংয়ের গ্যালাক্সি এস থ্রি স্মার্টফোনে। নতুন এ প্রযুক্তির সঙ্গে নতুন আরও তিনটি গ্রাফিক্স প্রসেসরের ঘোষণাও দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান আর্ম।
বিশেষ করে ট্যাবলেট, স্মার্টফোনকে মাথায় রেখে এ জিপিইউটি তৈরি করা হয়েছে। এর কোর প্রতি অ্যারিথমেটিক লজিক ইউনিটের সংখ্যা দ্বিগুণ হওয়ায় এর ক্ষমতাও আগের চেয়ে বেড়েছে চার গুণ।
আর্মের পণ্য ব্যবস্থাপক স্টিভ স্টিল জানান, ‘ব্যবহারাকারীদের কথা মাথায় রেখেই আমাদের এ ধরনের চিপ তৈরি করা হয়েছে।’ মোবাইল ডিভাইসের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) ডিজাইনের ক্ষেত্রে আর্ম দারুণ জনপ্রিয় হলেও জিপিইউর ক্ষেত্রে একদম নতুন।
আর্ম কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিমধ্যে তাদের তৈরি মালি জিপিইউ সনি, এলজি, স্যামসাংসহ বিশ্বখ্যাত নির্মাতাদের তৈরি টেলিভিশনের চিপসেট নির্মাণে ব্যবহূত হচ্ছে। টিভি বাজারেও বেশ জনপ্রিয় প্রতিষ্ঠানটির আশা নতুন প্রজন্মের গ্রাফিক্স প্রসেসর ব্যবহারের মাধ্যমে টেলিভিশনে উচ্চ গ্রাফিক্সের গেম খেলা যাবে আর নানা ধরনের মিডিয়া আরও দক্ষতার সঙ্গে প্রদর্শন করা যাবে।


[Read More...]


Return to top of page Copyright © 2011 | AL AMIN ET Converted into Blogger Template by SEO Templates