যে ১০টি বিষয়ে গুগল কে জিজ্ঞাসা করবেন না



যে ১০টি বিষয়ে গুগল কে জিজ্ঞাসা করবেন না


১. আপনার স্বাস্থ্য সমস্যা সম্পর্কে।
© pixabay.com
কারনঃ 
ইন্টারনেটের অধিকাংশ স্বাস্থ্যসেবা বিষয়ক ওয়েবসাইট গুলি স্বাস্থ্য বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত হয় না এমনি এখান থেকে কোন চিকিৎসা নেওয়া হলে হিতের বিপরীত হওয়ার সম্ভবনা থাকে। তাই অসুস্থতা ভার্চুয়াল গুগল ডাক্তার কে না বলে একজন বাস্তব ডাক্তারের পরামর্শ নিন। 


২. কোন অপরাধ কর্মকান্ডের প্রক্রিয়া সম্পর্কে।
© AMC
কারনঃ 
হয়ত আপনি শখের বশে গুগল মামা কি জিজ্ঞাসা করবেন যে, “কি ভাবে বোমা তৈরি করতে হয়?” অথবা “কিভাবে মাদক দ্রব্য তৈরি করতে হয়?”কিন্তু এই শখের গুগল সার্চ টি আপনার গলার কাটা হয় দাঁড়াবে। কারন প্রতিনিয়ত security and drug control services  থেকে এই সকল সার্চ কি-ওয়ার্ড এর উপর নজর রাখা হয় এমনকি সার্চকারীর আই পি এড্রেস ও সংরক্ষন করে রাখে পরবর্তী নজরদারীর জন্য। এখন দেখুন এই সকল বিষয়ে গুগল মামা কে বিরক্ত করবেন কি না!



৩. ক্যান্সার এর উপসর্গ সম্পর্কে।
© flickr.com
কারনঃ 
ক্যান্সারের উপসর্গ সম্পর্কে আপনি যত কম জানবেন তত ভালো। কারন এমন অনেক উপসর্গ আছে যে গুলো আপনার নিত্য দিনের সজ্ঞী এখন এই উপসর্গের ভীতি যদি আপনার মনে বাসা বাধে তাহলে আপনি স্বাভাবিক জীবনের থেকে দূরে সরে গেলেন। তার থেকে ভালো এই সম্পর্কে না জেনে একটা লম্বা ঘুম দিন আর পরবর্তী দিনের কাজের জন্য প্রস্তুতি নিন।


৪. ছারপোকা বা bedbug infestations সম্পর্কে
© pexels.com

কারনঃ 
এটার বংশ বিস্তার সম্পর্কে বা কর্মকান্ড সম্পর্কে যদি আপনি একবার জানেন তাহলে রাতের ঘুম টা আর ভালো করে হবে না, কোন কিছু না থকলেও মনে হবে এই বুঝি কামড় দিলো। আরো বড় কথা মেসে হতে আপনার কোন আত্নীয় এসে থাকলে আপনি তাকে সঠিক ভাবে আপপায়ন নাও করতে পারেন। তার থকে ভালো না বিষয় টা না জানা থাক।


৫. ত্বকের রোগের উপসর্গ সম্পর্কে।
© pexels.com


কারনঃ
ত্বক সংক্রান্ত অনেক রোগ আছে এবং এদের উপসর্গ গুলি দখতে সত্তিই খারাপ হয়ে থাকে। যে কোন সার্চ এ আপনি অনেক বিদঘুটে ছবি দেখতে পারেন যার ফলে অনেক বিরক্তিকর অবস্থায় পড়তে পারেন তার থেকে এই উপসর্গ গুলো না দেখায় ভালো।


৬. ধুমপায়ীদের ফুসফুস সম্পর্কে।
© flickr.com

কারনঃ
আমাদের অধিকাংশ যে কোন প্রকার ধুমপানের সাথে জড়িতে আছি। যারা অতিরিক্তমাত্রায় ধুমপান করে থাকেন তাদের ফুসফুস দেখতে খুবই বিদঘুটে আর বিরক্তিকর হয়ে থাকে। তবে যদি কেউ ধুমপান থেকে দূরে থাকতে চান তাহলে এই ধরনের সার্চ আপনার ভীতি ও অনুপ্রেরণা হবে।


৭. বিপদজন প্রাণি সম্পর্কে।
© pixabay.com

কারনঃ
পৃথিবীতে অনেক বিপদজন ও ভয়ঙ্কর প্রাণি আছে। তবে এটা অতি মাত্রায় সত্য কথা সেই তালিকার অনেক গুলি আপনার খুব নিকটে বা পছন্দের জায়গাতে থাকতে পারে। এই সম্পর্কে যদি আপনি জানার জন্য সার্চ দেন তাহলে এমন অনেক তথ্য পাবেন যা আপনার স্বাধীন ভ্রমণ কে ব্যহত করবে, আশা করি সেটা আপনি চাইবেন না।


৮. আপনার নাম সম্পর্কে।
© pixabay.com

কারনঃ
আমরা অনেকই কোতুহল বশতঃ নিজের নাম সম্পর্কে বিভিন্ন তথ্য দেখার জন্য সার্চ দিই। এখন আমরা নিশ্চয় চাইবো না যে আমাদের কোন আপত্তিকর ছবি বা ঘটনা আমাদের সামনে বা আমার বন্ধুর সামনে চলে আসুক যা দেখে আমাদের হোঁচট খেতে হয়। আর এই সকল ডাটা আপনি চাইলে মুছতে পারবেন না। তখন যে কোন অপ্রিতিকর ঘটনা আপনার সাথে ঘটতে পারে তার থেকে এটা এড়িয়ে চলুন।


৯. ব্ল্যাকহেড অপসারন সম্পর্কে।
© flickr.com

কারনঃ 
ব্ল্যাকহেড সম্পর্কে আপনি জানতে চাইলে এমন কিছু তথ্য বা ছবি দখতে পাবেন যা আপনার জন্য মটেও শুভকর হবে না। কারনে এই ব্ল্যাকহেড আপনি চাইলেও অপসরান করতে পারবেন না। বরং অপসারনের পরামর্শ গুলো ফলো করে আপনার ব্ল্যাকহেড এর পরিমাণ বাড়তে পারে এবং স্বাভাবিক জীবন ব্যহত হতে কতক্ষন তার থেকে ভালো কোন ডাক্তারের স্বরনাপন্ন হোন।



১০. বাচ্চা প্রসাব সম্পর্কে।
© pexels.com

কারনঃ আমরা অনেক মুভি না নটকে দেখি যে খুব সহজেই বাচ্চা প্রসাব হচ্ছে। এটা যত টা সহজ দেখায় তত টা সহজ বিষয় নয়, বাস্তবতা অনেক কঠিন। এই প্রক্রিয়া সার্চ করলে অনেক ধরনের তথ্য, ছবি বা ভিডিও আসতে পারে যা দুর্বল মহিলারা দেখার পরে বাচ্চা নিতে অনাগ্রহ প্রকাশ করতে পারে। তার থেকে বরং এর থেকে দূরে থাকুন।



















[Read More...]


Effects of Feeding Baby by using Spoons || SolveTune ||


























[Read More...]


হঠাৎ করেই ডিনামাইট আবিষ্কার



ডিনামাইট এবং নোবেল প্রাইজের কথা সবাই জানেন। নোবেল প্রাইজের পেছনে থাকা শ্রদ্ধেয় আলফ্রেড নোবেলও সর্বজন বিদিত একজন ব্যক্তি। বিস্ফোরক আবিষ্কারের উপর গবেষণার কথাও সবার কমবেশী জানা। আজ আমি তোমাদের বলব ডিনামাইট আবিষ্কারের গল্প। কিভাবে নোবেল ভাইজান ডিনামাইটের সন্ধান পেলেন! ডিনামাইট! হুম, যা বদলে দিলো যুদ্ধের গতি-প্রকৃতি।



সুইডেনের একজন বিখ্যাত রসায়নদিন এবং ইঞ্জিয়ার হলেন আলফ্রেড নোবেল। নোবেল সহকর্মীদের নিয়ে নাইট্রোগ্লিসারিন স্টাবিলাইজ করার চেষ্টা করছেন। নাইট্রোগ্লিসারিন হচ্ছে একধরণের বিস্ফোরক তরল পদার্থ। নাইট্রোগ্লিসারিন অল্পতেই বিস্ফোরিত হয়। ছোটখাট কিছু বিস্ফোরণ হতে লাগল। ১৮৬৪ সালে সুইডেনের স্টকহোলে একটা বিস্ফোরন ঘটে। কয়েকজন লোক মারা যায়। তার মধ্যে আলফ্রেড নোবেলের ছোট ভাইও ছিলেন। নোবেল মানসিক ভাবে ব্যাথিত হলেও ভেঙে পড়েন নাই। তিনি দৃঢ় মনোবল নিয়ে গবেষণা চালিয়ে যেতে লাগলেন।




নাইট্রোগ্লিসারিনের এই ইনস্ট্যাবিলিটির ধর্মের উপর ভিত্তি করে তিনি বিস্ফোরক সঙ্গরক্ষণ করতে শুরু করলেন। একদিন নাইট্রোগ্লিসারিনের পাত্র সরানোর সময় নোবেল খেয়াল করলেন একটি ক্যান ভাঙা। তরল নাইট্রোগ্লিসারিন গড়িয়ে পড়ার কথা। কিন্তু পাত্রের ভেতরে জমাট বেঁধে আছে। একটি সেডিমেন্টারি রক মিক্সার নাম কাইজেলঘুর (kieselguhr) তরলকে শুষে নিয়েছে। তরল অবস্থায় নাইট্রোগ্লিসারিন নিয়ে নাড়াচড়া করা বিপদজনক। এই ঘটনা থেকে নোবেল আবিষ্কার করলেন যে বিষ্ফরকের সাথে স্টাবিলাইজার হিসেবে kieselguhr মেশালে এটা স্টাবিলাইজ হয়ে পড়ে। নোবেল একটি ফর্মুলা দাড় করালেন যাতে কাইজেলঘুরের সাথে তরল বিষ্ফোরক মেশালে তার কর্মক্ষমতা নষ্ট না হয়।



১৮৬৭ সালে তার আবিষ্কৃত পণ্যের প্যাটেন্ট নাম নিবন্ধন করলেন ডিনামাইট (dynamite) নামে। এই আবিষ্কার থেকে নোবেল বিপুল পরিমান অর্থ অর্জন করেন। নোবেলের ডিনামাইট আবিষ্কারের পেছনে প্রধান উদ্দেশ্য ছিলো পাহাড় কেটে রাস্তা তৈরী করা। কিন্তু যুদ্ধ বিগ্রহে বিপুল পরিমানে ডিনামাইট ব্যবহার হতে থাকলো। যুদ্ধের বিভীষিকা নোবেলকে ব্যাথিত করল। তিনি মৃত্যুর আগে এক উইল করে গেলেন। সেই উইলের হাত ধরে প্রবর্তিত হলো নোবেল প্রাইজ। যা আজকের বিশ্বের সব থেকে সম্মানিত পুরষ্কার।




প্রথম বাঙালী রবীন্দ্রনাথ ঠাকুর এবং প্রথম বাংলাদেশী ড: মুহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার পাওয়ায় আমরা গর্ববোধ করি।


[Read More...]


বিক্রি কমেছে ভিডিও গেমের





যুক্তরাষ্ট্রের বাজার গবেষণা প্রতিষ্ঠানের দেয়া তথ্য অনুযায়ী সম্প্রতি ভিডিও গেমের হার্ডওয়্যার, সফটওয়্যার ও অন্যান্য যন্ত্রাংশ বিক্রি কমে গেছে। যুক্তরাষ্ট্রের বাজারে অক্টোবর মাসে ২৫ শতাংশ কমেছে ভিডিও গেমসংশি্লষ্ট পণ্য। খবর বিবিসির।
বাজার গবেষণা প্রতিষ্ঠান এনপিডি গ্রুপ জানিয়েছে, অক্টোবর মাসে বাজার ভিডিও গেমের বিক্রি কম হওয়ায় টানা ১১ মাস ধরেই রয়েছে ভিডিও গেম বিক্রির হার কমেছে। গত এক বছরে একশো কোটি ডলার কম বেচাকেনা হয়েছে।
[Read More...]


মাইক্রোসফট আনছে ভাষান্তরের সফটওয়্যার!





সম্প্রতি ভাষান্তর করার একটি সফটওয়্যার তৈরি করেছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। এ সফটওয়্যারটি ইংরেজি ভাষায় উচ্চারিত শব্দকে দ্রুত চীনা ভাষার রূপান্তরিত করতে পারে। পরবর্তীতে এ সফটওয়্যার অন্যান্য ভাষার শব্দও ভাষান্তর করতে সক্ষম হবে। খবর বিবিসির।
এ প্রসঙ্গে মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, ভাষান্তর করার এ সফটওয়্যারটি পরীক্ষা করে দেখা গেছে তা শব্দ উচ্চারণ করার ধরন অনুসারে ভাষান্তর করে, ফলে অনুবাদ করলে তা শোনার সময় মূল শব্দের মতোই মনে হয় বা একই বক্তার কথা বলে মনে হয়।
`ইনস্ট্যান্ট ট্রান্সলেশন সিস্টেম'টিতে অনুবাদের সময় ভুলের সংখ্যা কমিয়ে আনা সম্ভব হয়েছে বলেই জানিয়েছে মাইক্রোসফট। মানুষের মসি্তষ্ক যেভাবে শেখে, এ সফটওয়্যারের ক্ষেত্রে একই পদ্ধতি ব্যবহার করা হয়েছে।
[Read More...]


একই পাত্রে ফুলের চাষ আর বারবিকিউ!





টবে রোপিত ফুল আর সেই একই পাত্রে বারবিকিউ বা গ্রিল করে খাবার রান্না! বিষয়টি কল্পনা করা খানিকটা দুঃসাধ্যই বটে, কিন্তু সম্প্রতি উদ্ভাবিত `হট-পট বিবিকিউ' নামের একটি মাটির পাত্রে ঠিক তাই করা যাবে। অর্থাত্ যেমন ছোটোখাটো ফুলের চারা বা গুল্ম রোপণ করা যাবে ঠিক তেমনি সে পাত্রটিতেই গ্রিল করে রান্না করাও যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, মাটির তৈরি পটটিকে বলা হচ্ছে টেরাকোটা পট। এ পাত্রে দুটি স্তর রয়েছে। পাত্রের উপরের অংশটি চারা রোপণের জন্য টব হিসেবে ব্যবহার করা যাবে আর পাত্রটির নীচের অংশে রান্না করা যাবে। পাত্রটির ভেতরে রয়েছে ইস্পাতের তৈরি অংশ এবং তাপ উত্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা। হট পট বিবিকিউ নামের এ টেরাকোটা পাত্রটি তৈরি করেছে লন্ডনভিত্তিক ব্ল্যাকবাম নামের একটি দুইজনের নকশাকারী দলের প্রতিষ্ঠান।
[Read More...]


করে দেখ! কি? কেন? কিভাবে?



      খুব সহজে বিজ্ঞানের বিভিন্ন সূত্র, বস্তুর বৈশিষ্ট্য ইত্যাদি পরীক্ষা করে দেখা সম্ভব। আশপাশের ফেলনা জিনিস দিয়েই সেটি করা যায়।দরকার একটু সদিচ্ছা ওউদ্যোগ। তোমার প্রচেষ্টা সফলহোক।

ভারী গ্যাস
একটা গ্লাসে কিছু খাওয়ার সোডার মধ্যে একটু ভিনেগার (কিংবা লেবুর রস) ঢেলেদিলেই দেখবে সেখানে ফেনা হয়ে অনেক কাণ্ড হতে থাকবে—আসলেতখন সোডা থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস বের হয়েআসছে। এই গ্যাসটা বাতাস থেকে ভারী। তাই পানির মতো সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় ঢালা যায়। একটা মোমবাতি জ্বালিয়ে তার ওপর গ্লাস থেকে কার্বন ডাই-অক্সাইড গ্যাসটা ঢেলেদাও, দেখবে মোমবাতিটি টুপ করে নিভেযাবে।

ডান চোখ বাঁ চোখ
তোমরা নিশ্চয়ই লক্ষকরেছ যে বেশির ভাগ মানুষ ডান হাতে কাজ করে এবংঅল্প কিছু মানুষ রয়েছে, যারা বাঁ হাতে কাজ করে। আমাদের চোখেরও সে রকম ব্যাপার আছে। আমাদের কেউ কেউ ডান চোখের মানুষ,কেউ কেউ বাঁ চোখের মানুষ।
তুমি কি ডান চোখের মানুষ, না বাঁ চোখের মানুষ? বের করা খুব সোজা, অনেক দূরে কোনো একটা জিনিস আঙুল দিয়ে দেখাও। এবার একটা চোখ বন্ধ করো, তোমার আঙুলটি কি জিনিস থেকে সরে গেল? যদি সরে গিয়েথাকে, তা হলে যে চোখ বন্ধ করেছ, তুমি সেই চোখের মানুষ! যদি না সরে থাকে, তাহলে অন্যচোখ বন্ধ করো, এবার জিনিসটা নিশ্চয়ই সরে যাবে, আর তুমি সেই চোখের মানুষ!
সূত্র:
বিজ্ঞানের একশ মজার খেলা
লেখক: মুহম্মদ জাফর ইকবাল
[Read More...]


ইরানে জিমেইলের ওপর নিষেধাজ্ঞা উঠল!!



 

প্রায় এক সপ্তাহ বন্ধ রাখার পর গুগলের ইমেইল সেবা জিমেইলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইরান। ১ অক্টোবর সোমবার ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জিমেইলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি জানিয়েছে। খবর রয়টার্সের।
এর আগে এক খবরে যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকা জানিয়েছিল, ইউটিউব থেকে মহানবী হজরত মুহাম্মদকে (সা.) কটাক্ষ করে নির্মিত মার্কিন চলচ্চিত্র না সরানোয় জিমেইলসহ গুগলের সব ধরনের সেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। ২৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য জিমেইলসহ গুগলের সব সেবা বন্ধ করে দিয়েছিল ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইরানের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আবদুলসামাদ খোরামাবদি জানিয়েছিলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইরানে গুগল ও জিমেইল ফিল্টার করা হবে। ইরানে মুহাম্মদ (সা.) কে কটাক্ষ করে তৈরি করা মার্কিন চলচ্চিত্রটির ইউটিউব ভিডিও লিংক ছড়ানো বন্ধ করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
গুগলের ইমেইল এবং সার্চ সেবার উপর থেকে ইরান নিষেধাজ্ঞা তুলে নিলেও ইউটিউবের উপর আরোপিত নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে বলেই জানিয়েছে বিবিসি।
ইরানের টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একটি কমিটি জানিয়েছে দেশটি শুধুমাত্র ইউটিউব বন্ধ করতে চেয়েছিল কিন্তু তার পাশাপাশি অনিচ্ছাবশত জিমেইল সেবাটিও বন্ধ হয়ে যায়।
জিমেইল চালু করা হলেও তা ফিল্টার করা হবে বলে জানিয়েছে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

           ══════════════════ ╬ ═════════════════

পোষ্টটি লিখেছেন STJ- আল আমিন TM

 ই-মেইলঃ-  alaminjpi@gmail.com
ফেসবুকঃ-   Al Amin ET
ব্লগঃ-        আল আমিন ET.কম






"ভাল লাগলে কমেন্ট করবেন তাহলে আগ্রহ বাড়বে সাথে অনেক না জানা পোষ্ট পাবেন"
"ভাই গ্রাম এলাকা হতে লিখছি তো বুঝেনই ভুলতো হবেই আর ভুল হলে মাফ করবেন"
[Read More...]


পৃথিবীর সবচাইতে ব্যয়বহুল ১০ টি মিলিটারী যুদ্ধ বিমান part-2



আমরা বিভিন্ন গেমসে এবং মুভিতে সব এক্সট্রা অর্ডিনারি যুদ্ধাবিমান দেখে অবাক হই একটা আরেকটার চাইতে জোসসকাজেও পারদর্শীআমি যতই দেখি ততই ভাল্লাগেতাই আজ যুদ্ধাবিমান সম্বন্ধে কিছু ইন্টেরেস্টিং ইনফরমেশান পেয়ে ভাবলাম টিউনার বন্ধুদের সাথে শেয়ার করি। আজ তার 2nd part....

 

 

VH-৭১ Kestrel :  $২৪১ মিলিয়ন


 

এই হাইটেক হেলিকপ্টার প্রজেক্ট ইতোমধ্যে President's aging chopper fleet এর স্থলাভিষিক্ত হয়েছেঅর্থাৎ এটি বারাক ওবামার অফিস থেকে বাড়ী ফেরার যান হতে চলেছেতবে গত 22 জুলাই এই বাজেট $৪৮৫ মিলিয়নে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে

পি - ৮ এ Poseidon : $২৯০ মিলিয়ন


 

এর ৭৮৭ জেট এর মিলিটারি ভার্সনটি নভি কে ব্যবহার করতে দেয়া হবে যা ব্যবহার হবে মূলত সাবমেরিন ওয়ারফেয়্যার এবং ইন্টেলিজেন্স গ্যাদারিং এর জন্যেতবে পুরোপুরি সার্ভিস শুরু করতে এটি ২০১৩ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে ডেভেলপাররা বলছেন

C17A গ্লোবমাষ্টার III : $৩২৮ মিলিয়ন


 

এয়ারফোর্সের মিলিটারি ট্রান্সপোর্ট প্লেনটি মূলত যুদ্ধক্ষেত্রে মেডিকেল সার্ভিস দিয়ে থাকে এবং এয়ারড্রপ মিশনের সাথে যুক্তবর্তমানে ১৯০টি C17A গ্লোবমাষ্টার III সার্ভিসে রানিং অবস্থায় আছে১৯৯৩ সন থেকে নিরলস ভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে  ১০২ জন প্যারাট্রুপার একসাথে ডাইভ দিয়ে থাকে এই বিমান থেকেইরাক এবং আফগান যুদ্ধেও ব্যবহার করা হয়েছে এই বিমান

F-22 Raptor : $৩৫০ মিলিয়ন


 

বিশ্বের সবচাইতে বেষ্ট কমব্যাট প্লেন হিসেবে বিবেচনা করা হয় এই এফ - ২২ রাপ্টারকে এর মানুফ্যাকচারিং ডিজাইনার হচ্ছেন Lockheed Martinশত্রু পক্ষের নিক্ষেপ করা ক্রুজ মিসাইল কে শুট ডাউন করার মত ভয়াবহ কাজ ছাড়াও আছে সুপারসনিক স্পীডবর্তমানে সিনেট বড় ডিবেট চলছে যে এর আরো সাতটি বানানো হবে কি না তা নিয়েযার টেটাল খরচ পরবে $১.৬৭ বিলিয়ন এবং এই প্রোজেক্টে কাজ করবে ২৫০০০ এর ও বেশী আমেরিকান

B-2 Spirit : $২.৪ বিলিয়ন


 

আপনারা হয়ত আমার কথা বিশ্বাস করবেন না, তারপরেও পরেও বলিছোটবেলায় আমার এটি পছন্দের গেমস ছিল "Aero fighter 2"জানিনা আপনাদের কেউ খেলেছেন কিনাখেলে থাকলে নিশ্চই মনে করতে পারবেন যে এ্যারো ফাইটারের একটি বস ছিল হুবুহু এই বি - ২ স্পিরিটআমি নিজেও প্রথমে দেখে অবাক হয়েছিএটি বোমারু বিমান যার বর্তমানে ২০টি ইউএস আর্মির সার্ভিসে আছেইনফ্রারেড, এ্যাকুইস্টেক এবং ইলেক্ট্রোম্যাগনেটিক রাডার ভিসিউয়াল সিগন্যালেও একে খুজে পাওয়া সম্ভব হয়নি আফগান এবং ইরাক যুদ্ধে সমানে বোমা ফেলা হয় এই বিমান দিয়ে

 পৃথিবীর সবচাইতে ব্যয়বহুল ১০ টি মিলিটারী যুদ্ধ বিমান part-1

 

           ══════════════════ ╬ ═════════════════

পোষ্টটি লিখেছেন STJ- আল আমিন TM

 ই-মেইলঃ-  alaminjpi@gmail.com
ফেসবুকঃ-   Al Amin ET
ব্লগঃ-        আল আমিন ET.কম






"ভাল লাগলে কমেন্ট করবেন তাহলে আগ্রহ বাড়বে সাথে অনেক না জানা পোষ্ট পাবেন"
"ভাই গ্রাম এলাকা হতে লিখছি তো বুঝেনই ভুলতো হবেই আর ভুল হলে মাফ করবেন"
[Read More...]


পৃথিবীর সবচাইতে ব্যয়বহুল ১০ টি মিলিটারী যুদ্ধ বিমান part-1



 

পৃথিবীর সবচাইতে ব্যয়বহুল ১০ টি মিলিটারী যুদ্ধ বিমান

আমরা বিভিন্ন গেমসে এবং মুভতে সব এক্সট্রা অর্ডিনারি যুদ্ধাবিমান দেখে অবাক হই একটা আরেকটার চাইতে জোসসকাজেও পারদর্শীআমি যতই দেখি ততই ভাল্লাগেতাই আজ যুদ্ধাবিমান সম্বন্ধে কিছু ইন্টেরেস্টিং ইনফরমেশান পেয়ে ভাবলাম টিউনার বন্ধুদের সাথে শেয়ার করি

এফ/এ - ১৮ হর্নেট : $৯৪ মিলিয়ন

 

ইউএস আর্মির সর্বপ্রথম স্ট্রাইক ফাইটার বিমানটুইন ইজ্ঞেনর এই যুদ্ধ বিমানটি সার্ভিস শুরু করে ১৯৮০ সনেগ্রাউন্ড এবং এ্যারিয়াল উভং টার্গেটে এ্যাটাক করতে সক্ষমবর্তমানে এটি ইউএস আর্মি ছাড়াও কানাডা, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, কুয়েত, মালয়েশিয়া, স্পেন এবং সুইজারল্যান্ড আর্মিতে ও সার্ভ করে যাচ্ছে

EA-১৮G Growler: $102 মিলিয়ন

 

এটি মূলত এফ/এ - ১৮ হর্নেট ফাইটারের একটি লাইট আর্ম ভার্সন যা ইলেকট্রনিক ওয়ারফেয়ার এর জন্যে ডেভলাপ করা (মূলত এখন NAVY তে সার্ভ করে যাচ্ছে)এটি এ্যান্টি এ্যায়ারক্রাফ্ট রাডার অবজেক্ট কে খুজে বের করে এবং শত্রু পক্ষের কমিউনিকেশান সিস্টেমে নিজের পাঠানো সিগন্যালের মাধ্যমে পুরো জ্যাম করে দিতে সক্ষম

V-22 অস্প্রে : $118 মিলিয়ন

 

২০০৭ সনের ইরাক যুদ্ধে প্রথম ব্যবহার করা হয়টিল্ট রোটরের এই যুদ্ধাবিমান হেলিকপ্টাররে মত উঠা নামা করলেও এটি একটি ফিক্সড উইং প্লেনের চাইতে দ্রুত উড়ে থাকেভয়াবহ এই বিমানের ইতিহাস আরেকটু ঘাটলেই যানতে পারবেন এর ধ্বংসযজ্ঞের আরো তথ্য

এফ-৩৫ লাইটিং  II : $১২২ মিলিয়ন


 

ইউএস মিলিটারির এ যাবৎ কালের সবচেয়ে বড় ডিল সই হয় এই সুপারসনিক ফাইটারের প্রজেক্ট শুরু হওয়ার কালে ২০০১ সনেযদিও বর্তমানে এক্সপার্টরা মনে করছেন এই বিমান তাদের আশা পূরণ করতে পারেনিতাদের মতে এটি খুবই লাইট এবং আন্ডারআর্মড২০০৭ এবং ২০০৮ সনে কম্পিউটার হ্যাকার দ্বারা ৭.৫ মিলিয়ন কোডের তথ্য পাচার কালীন সময়ে এই বিমানের তথ্যও পাচার হয়েছে বলে মনে করেন অনেকে তাই কোন শত্রু পক্ষের স্কোয়াডে এই বিমানের দেখতে পেলে অবাক হওয়ার কিছু থাকবে না

E 2D - এ্যাডভান্সড হকআই : $২৩২ মিলিয়ন

 

এর পাওয়ারফুল এবং এ্যাডভান্সড রাডার সিস্টেম এর টেরিটরির ৩০০% এলাকা আরো বেশি কভার করবেএটি এখনও আন্ডার ডেভেলাপমেন্ট অবস্থায় আছেযদিও এর দুটি টেস্ট ভার্সন নেভি কে সাপ্লাই করা হয়েছেএবং তারা ও এতে পজিটিভ ফিডব্যাক দিয়েছে

আজ এই এখানেই শেষ করলাম 2nd post এ দাওয়াত রইলো...

 পৃথিবীর সবচাইতে ব্যয়বহুল ১০ টি মিলিটারী যুদ্ধ বিমান part-2

           ══════════════════ ╬ ═════════════════

পোষ্টটি লিখেছেন STJ- আল আমিন TM

 ই-মেইলঃ-  alaminjpi@gmail.com
ফেসবুকঃ-   Al Amin ET
ব্লগঃ-        আল আমিন ET.কম






"ভাল লাগলে কমেন্ট করবেন তাহলে আগ্রহ বাড়বে সাথে অনেক না জানা পোষ্ট পাবেন"
"ভাই গ্রাম এলাকা হতে লিখছি তো বুঝেনই ভুলতো হবেই আর ভুল হলে মাফ করবেন"
[Read More...]


Return to top of page Copyright © 2011 | AL AMIN ET Converted into Blogger Template by SEO Templates