যত্নে থাকুক আপনার সাধের ল্যাপটপ



বর্তমানে বাংলাদেশে এখন ল্যাপটপের ব্যাপক চাহিদা। বিভিন্ন সুবিধার কারনে অনেকেই এখন ডেস্কটপ এর পরিবর্তে ল্যাপটপ ব্যবহার করছে। যদিও প্রোফেশনাল কাজের জন্য ডেস্কটপই উপযুক্ত। তবে যারা শখের বশে কম্পিউটার ব্যবহার করেন, তাদের ল্যাপটপ কেনাই উচিত।

শুধু ল্যাপটপ কিনে ব্যবহার করলেই চলবে না। ব্যবহার এর সাথে সাথে নিয়মিতভাবে এর যত্নও নিতে হবে। তা না হলে আপনার সাধের ল্যাপটপ একদিন হঠাৎ উষ্ঠা খাবে।

সাধের এই ল্যাপটপটি যাতে দীর্ঘদিন ঠিকভাবে সার্ভিস দিতে পারে সে জন্য কিছু টিপস দিলাম; টিপস গুলো মানলে ভালো, না মানলে আরো ভালো (নষ্ট হলে নতুন আর একটা পাবেন ।)

I. ব্যাটারিতে ল্যাপটপ চালানোর সময় স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে রাখুন।

II. সরাসরি সূর্যের আলোতে ল্যাপটপ ব্যাবহার করবেন না। কারন এতে আপনার ল্যাপটপ খুব দ্রুত গরম হয়ে যে কোন ধরনের ক্ষতি হতে পারে।

III. প্রসেসরের উপর চাপ কমাতে অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বন্ধ করে দিন।

IV. ব্যাটারির কানেক্টর এর লাইন মাঝে মাঝে পরিষ্কার কর।

V. উইন্ডোগুলো দরকারি ছাড়া অন্য উইন্ডোগুলো মিনিমাইজ করে রাখুন।

VI. সব সময় হার্ডডিস্ক থেকে মুভি ও গান চলাবেন। কারন ল্যাপটপের সিডি/ডিভিডি রমের ক্ষমতা কম হয়ে থাকে।

VII. এয়ার ভেন্টের পথ খোলা রাখবেন এবং সহজে বাতাস চলাচল করে এমন স্থানে ল্যাপটপ রেখে কাজ করবেন।

VIII. শাট ডাউন এর পরিবর্তে হাইবারনেট অথবা স্লিপ অপশন ব্যাবহার করবেন (অপশনাল)।

IX. দরকার ছাড়া ব্লু-টুথ ও ওয়াই-ফাই কানেকশন বন্ধ রাখবেন।

X. হার্ডডিস্ক ও সিপিইউ এর মেইটিনেন্স এর সময় কোন কাজ করা উচিত নয়।

XI. ব্যাটারি যদি কম ব্যবহার করা হয় বা একবারেই ব্যবহার না করা হলে এর আয়ু কমে যায়। এর থেকে বাঁচার জন্য সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যাটারি দিয়ে ল্যাপটপ চালানোর চেষ্টা করুন।

XII. সপ্তাহে অন্তত একবার হার্ডডিস্ক ডিফ্রাগমেন্ট করুন।

XIII. অপ্রয়োজনীয় বা ব্যবহার করেন না এমন প্রোগ্রাম/সফটওয়্যার গুলো আনইনষ্টল করুন।
[Read More...]


বিক্রি কমেছে ভিডিও গেমের





যুক্তরাষ্ট্রের বাজার গবেষণা প্রতিষ্ঠানের দেয়া তথ্য অনুযায়ী সম্প্রতি ভিডিও গেমের হার্ডওয়্যার, সফটওয়্যার ও অন্যান্য যন্ত্রাংশ বিক্রি কমে গেছে। যুক্তরাষ্ট্রের বাজারে অক্টোবর মাসে ২৫ শতাংশ কমেছে ভিডিও গেমসংশি্লষ্ট পণ্য। খবর বিবিসির।
বাজার গবেষণা প্রতিষ্ঠান এনপিডি গ্রুপ জানিয়েছে, অক্টোবর মাসে বাজার ভিডিও গেমের বিক্রি কম হওয়ায় টানা ১১ মাস ধরেই রয়েছে ভিডিও গেম বিক্রির হার কমেছে। গত এক বছরে একশো কোটি ডলার কম বেচাকেনা হয়েছে।
[Read More...]


সমস্যার মূলে ল্যাপটপ!





যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারের ৩০ বছর বয়সী বৈদ্যুতিক মিস্ত্রি স্কট রিড ও তাঁর স্ত্রী লরা সন্তান নেওয়ার ক্ষেত্রে জটিলতার মুখে পড়েছিলেন। চিকিত্সকের পরামর্শ নিতে গেলে তিনি জানান, শুক্রাণুর সমস্যা হওয়ায় সন্তান নেওয়ার ক্ষেত্রে এ জটিলতা তৈরি হয়েছে। আর এর মূলে রয়েছে ল্যাপটপ! রিড সব সময় তাঁর কোলের ওপর রেখে ল্যাপটপ ব্যবহার করতেন। খবর প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার।
পরবর্তী সময়ে চিকিত্সকের পরামর্শ অনুযায়ী স্কট রিড কোলের পরিবর্তে টেবিলের ওপর রেখে ল্যাপটপ ব্যবহার করা শুরু করলে দেখা যায়, কিছুদিনের মধ্যেই তাঁর শুক্রাণুসংক্রান্ত জটিলতা কেটে গেছে।
স্কটের স্ত্রী লরা বলেন, ‘এ ধরনের কিছু ঘটতে পারে তা আগে ভাবিনি বা শুনিনি। চিকিত্সকের কথা শুনে আমরা আশ্চর্য হয়েছিলাম।’
লরা আরও বলেন, ‘স্কট সাধারণত সন্ধ্যায় টেলিভিশন দেখার সময় দুই-তিন ঘণ্টা ল্যাপটপে ফেসবুক ব্যবহার বা অন্যান্য সাধারণ কাজ করত। ল্যাপটপ ব্যবহারে যে শুক্রাণুসংক্রান্ত সমস্যা তৈরি হয়, সে সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না। ছয় মাসের বেশি সময় ধরে সন্তান নেওয়ার চেষ্টা ব্যর্থ হলে চিকিত্সকের কাছে গিয়েছিলাম। চিকিত্সক স্কটের শুক্রাণু পরীক্ষা করার পরামর্শ দেন। পরে স্কটের শুক্রাণু পরীক্ষা করে চিকিত্সক জানান, ল্যাপটপ থেকে নির্গত তাপের কারণে অধিকাংশ শুক্রাণুর লেজ জড়িয়ে গেছে।’
কুইন আলেকজান্দ্রা হাসপাতালের বায়োলজিক্যাল অ্যান্ড্রোলজিস্ট সু কেনওর্থি ল্যাপটপ থেকে নির্গত তাপের কারণে শুক্রাণুর ক্ষতি হওয়ার বিষয়টি সম্পর্কে নিশ্চিত করেছেন।
[Read More...]


Printer share XP to windows 7



উইন্ডোজ সেভেন থেকে প্রিন্টার শেয়ার 
1. এজন্য প্রথমে Start menu থেকে Devices and Printers এ যান 
2. এবার প্রিন্টার আইকনে ডাবল ক্লিক করুন


3. Customize your printer এ ডাবল ক্লিক করুন



4. লিস্ট থেকে আপনার প্রিন্টার সিলেক্ট করে ok করুন। তাহলে নিচের মত প্রিন্টারের Properties ওপেন হবে, এখান থেকে Sharing ট্যাব এ যান। এখানে Share this printer চেকবক্সে টিক দিয়ে প্রিন্টারের নাম দিন



5. আপনার উইন্ডোজ এক্সপি পিসিতে প্রিন্টার ড্রাইভার ইন্সটল করে নিন।
কাজ শেষ, আপনি দুই পিসি থেকেই প্রিন্ট করতে পারবেন


আর যদি কেঊ এক্সপি ও সেভেন শেয়ার করতে না পারেন তাহলে আমাদের পূরবের পোস্টটি পড়ুন। 



[Read More...]


ম্যাপ নিয়ে ছুটছে নকিয়া !!!!!



  ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতাপ্রতিষ্ঠান নকিয়া তাদের ম্যাপ সেবা নিয়ে একটি চুক্তি করতে যাচ্ছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওরাকলের সঙ্গে। এ চুক্তি অনুযায়ী ওরাকলের প্রযুক্তিপণ্য ব্যবহারকারীরা নকিয়ার ম্যাপ সেবার সুবিধা পাবেন। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ প্রসঙ্গে নকিয়ার এক মুখপাত্র ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, ‘অক্টোবর মাসের প্রথম সপ্তাহে সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিতব্য ওরাকল ওয়ার্ল্ড কনফারেন্সে ওরাকল-নকিয়ার চুক্তিটির বিষয়ে জানাতে পারে ওরাকল কর্তৃপক্ষ।
নকিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যাপ বা লোকেশন সার্ভিস-সংক্রান্ত ব্যবসা বাড়াতে নকিয়া সম্প্রতি উঠেপড়ে লেগেছে। ইতিমধ্যে আমাজন ও গ্রুপনের সঙ্গেও নকিয়া ম্যাপ ব্যবহারের জন্য চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। এবার ওরাকলকেও সঙ্গে পাচ্ছে নকিয়া।
এদিকে, নকিয়া ম্যাপ সেবা নিয়ে ব্যবসার প্রসার ঘটালেও এ-সংক্রান্ত ব্যবসায় নিজেদের দুর্বলতার কারণে পিছু হটতে হচ্ছে অ্যাপলকে। কিছুদিন আগে অ্যাপলের নির্বাহী টিম কুক নিজেদের ম্যাপ সেবার দুর্বলতার জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।
উল্লেখ্য, আইফোনের অপারেটিং সিস্টেম আইওএস৬ থেকে গুগলের ম্যাপ সেবা সরিয়ে নিজেদের ম্যাপ সেবা চালু করেছে অ্যাপল। আইফোন ৫-এর সঙ্গে এ ম্যাপটি নিখুঁত ও পরিষ্কার না হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে অ্যাপল। গুগলের ম্যাপ সেবা সরিয়ে দেওয়ার পর আইফোন অ্যাপ্লিকেশন হিসেবে গুগল ম্যাপ আসছে—এমন গুজব উড়িয়ে দিয়েছেন গুগল চেয়ারম্যান এরিক স্মিড।

           ══════════════════ ╬ ═════════════════

পোষ্টটি লিখেছেন STJ- আল আমিন TM

 ই-মেইলঃ-  alaminjpi@gmail.com
ফেসবুকঃ-   Al Amin ET
ব্লগঃ-        আল আমিন ET.কম






"ভাল লাগলে কমেন্ট করবেন তাহলে আগ্রহ বাড়বে সাথে অনেক না জানা পোষ্ট পাবেন"
"ভাই গ্রাম এলাকা হতে লিখছি তো বুঝেনই ভুলতো হবেই আর ভুল হলে মাফ করবেন"
[Read More...]


গ্যালাক্সি ট্যাব বিক্রিতে নিষেধাজ্ঞা উঠল যুক্তরাষ্ট্রে !!



সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি আদালত স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব ১০.১ বিক্রির ওপর থেকে সাময়িক নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছেন।
স্যামসাংয়ের বিরুদ্ধে পেটেন্ট ভঙ্গের মামলায় অ্যাপল জিতলেও আদালতের এ রায়ের পর যুক্তরাষ্ট্রের বাজারে স্যামসাংয়ের এ পণ্য বিক্রিতে আর কোনো বাধা থাকছে না। ২ অক্টোবর এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর শুক্রবার ওয়াশিংটনের ফেডারেল ইউএস সার্কিট কোর্ট অব আপিলসের একটি রায় স্যামসাংয়ের পক্ষে যায়। যুক্তরাষ্ট্রের আপিল আদালত স্যামসাংয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায়ে প্রতিষ্ঠানটির গ্যালাক্সি ট্যাব বিক্রিতে নিষেধাজ্ঞার রায় পুনর্বিবেচনার জন্য নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছিলেন।
এর আগে অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যকার পেটেন্ট আইন লঙ্ঘন-সংক্রান্ত মামলায় যুক্তরাষ্ট্রের বাজারে স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন নিম্ন আদালত। গত ২৮ সেপ্টেম্বর শুক্রবার ওয়াশিংটনের ফেডারেল ইউএস সার্কিট কোর্ট অব অ্যাপিলস নিম্ন আদালতের রায়টি পুনর্বিবেচনার পক্ষে রায় দেন। গ্যালাক্সি ট্যাব বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করার মতো পেটেন্ট লঙ্ঘিত হয়েছে বলে মনে করেননি যুক্তরাষ্ট্রের আপিল আদালত। আপিল আদালতের নির্দেশের পর গ্যালাক্সি ট্যাব বিক্রিতে নিষেধাজ্ঞা তুলে নিতে নিম্ন আদালতের আইনত কোনো বাধা না থাকায় আদালত এ পণ্যটি বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন।
এ প্রসঙ্গে স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, আদালতের রায়ে তারা সন্তুষ্ট। এ রায় প্রমাণ করে নিষেধাজ্ঞা জারির মতো অ্যাপলের নকশার পেটেন্ট ভঙ্গ করেনি স্যামসাং।
এদিকে প্রযুক্তিবিশ্লেষকেরা ধারণা করছেন, গ্যালাক্সি ট্যাব বিক্রিতে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় স্যামসাংয়ের জন্য সুবিধাই হবে। কারণ, স্যামসাং শিগগিরই যুক্তরাষ্ট্রের বাজারে গ্যালাক্সি নোট আনছে। গ্যালাক্সি ১০.১ মডেলটি পুরোনো হলেও নিষেধাজ্ঞার কবলে পড়ে স্যামসাংয়ের ক্ষতি হচ্ছিল। পুরোনো ও নতুন গ্যালাক্সি দিয়ে স্যামসাং আবারও ঘুরে দাঁড়াতে চাইবে।
প্রসঙ্গত, অ্যাপল ও স্যামসাং বিশ্বের ১০টি দেশে পেটেন্ট আইন লঙ্ঘন-সংক্রান্ত মামলায় লড়ছে। যুক্তরাষ্ট্রের আদালতে সর্বশেষ একটি মামলার রায়ে স্যামসাং অ্যাপলের পেটেন্ট ভঙ্গ করেছে বলে আদালত রায় দেন এবং স্যামসাংকে ১০৫ কোটি ডলার জরিমানা করেন।
এদিকে, অ্যাপলের সম্প্রতি বাজারে আসা আইফোন ৫ স্যামসাংয়ের পেটেন্ট ভঙ্গ করেছে—এ অভিযোগে পৃথক একটি মামলা করেছে স্যামসাং।


           ══════════════════ ╬ ═════════════════

পোষ্টটি লিখেছেন STJ- আল আমিন TM

 ই-মেইলঃ-  alaminjpi@gmail.com
ফেসবুকঃ-   Al Amin ET
ব্লগঃ-        আল আমিন ET.কম






"ভাল লাগলে কমেন্ট করবেন তাহলে আগ্রহ বাড়বে সাথে অনেক না জানা পোষ্ট পাবেন"
"ভাই গ্রাম এলাকা হতে লিখছি তো বুঝেনই ভুলতো হবেই আর ভুল হলে মাফ করবেন"
[Read More...]


আইপ্যাড মিনি আসছে ১৭ অক্টোবর!




১২ সেপ্টেম্বর আইফোন ৫ বাজারে আনার ঘোষণা দেওয়ার পর ১৭ অক্টোবরে আইপ্যাড মিনির ঘোষণা দিয়ে চমকে দিতে পারে অ্যাপল। সম্প্রতি নাম প্রকাশ না করার শর্তে অ্যাপলের এক বিনিয়োগকারী এ তথ্য জানিয়েছেন। খবর সিএনএন-এর।
অ্যাপলের কোনো পণ্যের গুজবের বিষয়ে আগেভাগে কোনো তথ্য জানায় না অ্যাপল কর্তৃপক্ষ। তবে অ্যাপলের অন্যতম একজন বিনিয়োগকারীর সূত্র উল্লেখ করে সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ১৭ অক্টোবরে আইপ্যাড মিনির ঘোষণা আসতে পারে। সূত্র মতে, নতুন আইপ্যাড মিনির আকার হতে পারে ৭.৮৫ ইঞ্চি। ১৭ অক্টোবরের আইপ্যাড মিনির ঘোষণা দেওয়ার অনুষ্ঠানের জন্য ১০ অক্টোবর থেকে নির্দিষ্ট অতিথিদের কাছে আমন্ত্রণ পাঠাতে শুরু করবে অ্যাপল।
উল্লেখ্য, এর আগে অল থিংস ডিজিটাল নামের একটি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ১৭ অক্টোবর আইপ্যাড মিনি বাজারে আসছে বলে এক প্রতিবেদনে জানিয়েছিল, বর্তমানে আইপ্যাড মিনি উত্পাদন পর্যায়ে রয়েছে। এছাড়া অক্টোবরে আইপ্যাড মিনি বাজারে ছাড়ার ঘোষণা দিতে পারেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক।
ওয়েবসাইটটি আরও জানিয়েছিল, ৭ ইঞ্চি মাপের রেটিনা ডিসপ্লের এ পণ্যটিতে বর্তমানে বাজারে থাকা আইপ্যাডের সব বৈশিষ্ট্য থাকবে। এর সঙ্গে যুক্ত হতে পারে দ্রুতগতির প্রসেসর ও এইচডি ক্যামেরা সুবিধা। বর্তমানে ৯.৭ ইঞ্চি মাপের আইপ্যাডের মতোই রেজুলেশন হবে আইপ্যাড মিনির। দাম হতে পারে ২৫০ ডলার।
এদিকে আইপ্যাড মিনি বাজারে আসা প্রসঙ্গে প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, বাজারে আমাজন কিন্ডল ফায়ার, গুগল নেক্সাস ৭, স্যামসাং গ্যালাক্সি ও উইন্ডোজ ৮ ট্যাবলেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ছোট আকারের আইপ্যাড বাজারে আনছে অ্যাপল।



           ══════════════════ ╬ ═════════════════

পোষ্টটি লিখেছেন STJ- আল আমিন TM

 ই-মেইলঃ-  alaminjpi@gmail.com
ফেসবুকঃ-   Al Amin ET
ব্লগঃ-        আল আমিন ET.কম






"ভাল লাগলে কমেন্ট করবেন তাহলে আগ্রহ বাড়বে সাথে অনেক না জানা পোষ্ট পাবেন"
"ভাই গ্রাম এলাকা হতে লিখছি তো বুঝেনই ভুলতো হবেই আর ভুল হলে মাফ করবেন"
[Read More...]


How do you solve a problem like me!



                                                              *বিসমিল্লাহির রহমানির রহিন*
আসুন আমরা সবাই সবার পাশে এসে দাড়ায়। সবাই সবাইকে সাহায্য করি নিজের জানা কোন তথ্য দিয়ে। নিজের জানা কোন তথ্য অন্যকে জানতে সাহায্য করি।
আসুন সবাই মিলে একটি স্লোগান নিয়ে এগিয়ে আসি

       "মানুষ মানুষের জন্য
             জীবন জীবনের জন্য।।
       problem crate মানুষের জন্য
             solvetune সমস্যার জন্য....."


এই স্লোগানের সাথে একত্রিত হয়ে solvetune এ tune শুরু করি......।
                                                     ধন্যবাদ ...আল্লাহ হাফিজ...আল্লাহু আকবার...
[Read More...]


Return to top of page Copyright © 2011 | AL AMIN ET Converted into Blogger Template by SEO Templates